আসসালামু আলাইকুম আমাদের সাইটে আপনাকে স্বাগতম🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹 এই ধরনের নিত্যনতুন সংবাদ পেতে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ
বৃহস্পতিবার, ৪ নভেম্বর, ২০২১
কে হচ্ছেন ৫নং বাকলজোড়া ইউনিয়নের চেয়ারম্যান
আবারও বেড়ে গেল এলপিজি গ্যাসের দাম
আবারো বেড়ে গেল এল পি জি গ্যাসের দাম
আজকের তাজা খবর:
এক মাসের কম সময়ের মধ্যে গ্রাহক পর্যায়ে আবারও বাড়ানো হয়েছে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস বা এলপিজির দাম।
এবার ১২ কেজি ওজনের একটি এলপিজি সিলিন্ডারের দাম মূসকসহ ১ হাজার ২৫৯ টাকা থেকে বাড়িয়ে ১ হাজার ৩১৩ টাকা করা হয়েছে।
এ নিয়ে টানা পাঁচ মাস ধরে দেশে এলপিজির দাম বাড়াচ্ছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন-বিইআরসি। বিইআরসির গত ১০ অক্টোবর ১২ কেজি ওজনের একটি এলপিজি সিলিন্ডারের দাম মূসকসহ ১ হাজার ২৫৯ টাকা নির্ধারণ করে যা সেপ্টেম্বরে ১ হাজার ৩৩ টাকা ছিল।
ডিজেলের মূল্য বৃদ্ধিতে শুক্রবার থেকে ট্রাক ও কাভার্ডভ্যানের ধর্মঘট
ডিজেলের মূল্য বৃদ্ধির কারণে আগামী শুক্রবার থেকে ট্রাক ও কাভার্ডভ্যানের ধর্মঘট
আজকের তাজা খবর: ডিজেলের দাম লিটারে ১৫ টাকা বাড়ানোর প্রতিবাদে আগামীকাল শুক্রবার (৫ নভেম্বর) সকাল ৬টা থেকে সারাদেশে ট্রাক-কাভার্ডভ্যান ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। জ্বালানি তেলের বর্ধিত এ দাম না কমানো পর্যন্ত ধর্মঘট চলবে বলেও পণ্য পরিবহন সংশ্লিষ্টরা জানিয়েছেন।
বৃহস্পতিবার (৪ নভেম্বর) দুপুরে বাংলাদেশ আন্তঃজেলা ট্রাকচালক ইউনিয়নের সভাপতি তাজুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানিয়েছেন, জ্বালানি তেলের দাম লিটারে ১৫ টাকা বাড়ানোর প্রতিবাদে মালিক এবং চালকরা মিলে এ ধর্মঘটের সিদ্ধান্ত নিয়েছেন। তেলের বর্ধিত দাম প্রত্যাহার না করা পর্যন্ত এ সিদ্ধান্ত কার্যকর থাকবে।
একই সময় বাংলাদেশ ট্রাক-কাভার্ডভ্যান মালিক সমিতির সাধারণ সম্পাদক হোসেন মো. মজুমদার জানিয়েছেন, যেহারে ডিজেলের দাম বাড়ানো হয়েছে, তাতে পরিবহন চালানো আমাদের পক্ষে সম্ভব নয়। হঠাৎ ডিজেলের মূল্যবৃদ্ধির কোনো যৌক্তিকতা নেই।
ডিজেলের দাম বাড়ানোয় সড়ক পরিবহনে পণ্য ও যাত্রী ভাড়া বাড়ানোর জন্য চাপ দিচ্ছেন পরিবহন মালিকরা। এনিয়ে আজ বৃহস্পতিবার বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) প্রধান কার্যালয়ে বৈঠক হতে পারে। এছাড়া বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনও বিকেলে বৈঠকে বসতে পারে বলে জানা গেছে।
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে আচরণবিধি লংঘন করলে প্রার্থীতা বাতিল বললেন: সিইসি
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে আচরণবিধি লংঘন করলে প্রার্থিতা বাতিল, বললেন: সিইসি
চলমান ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে কোনও প্রার্থী আচরণবিধি লঙ্ঘন করলে তার প্রার্থিতা বাতিল করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা। এমনকি নির্বাচনী পরিবেশ ভালো না থাকলে সংশ্লিষ্ট এলাকার ভোটও বন্ধ করে দেওয়া হবে জানান তিনি।
আজ বৃহস্পতিবার (৪ নভেম্বর) দুপুরে দ্বিতীয় ধাপে ইউপি ভোট নিয়ে আইনশৃঙ্খলা পর্যালোচনা সভায় ভার্চুয়ালি অংশ নিয়ে সিইসি এসব কথা বলেন।
কেএম নূরুল হুদা বলেন, কোন জায়গা থেকে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ আসার সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হয়। বিলম্ব করি না। কোথাও অসুবিধা হলে সমস্যাগুলোর সংবাদ
আমাদের কাছে আসতে হবে
রিটার্নিং কর্মকর্তা যদি মনে করেন যে, সেই এলাকার নির্বাচনী পরিবেশ ভালো না, তাহলে সেখানকার নির্বাচন বন্ধ করে দেবো। যদি কোনো প্রার্থীর আচরণবিধি ভঙ্গের কারণে নির্বাচন চ্যালেঞ্জিং হয়, তাহলে তদন্ত করে সত্যতা পেলে তার প্রার্থিতা বাতিল করার ক্ষমতা আমাদের আছে।
তিনি রিটার্নিং কর্মকর্তাদের সাহসী ভূমিকা রাখার জন্য অনুরোধ জানিয়ে বলেন, জেলা প্রশাসক যারা আছেন তারা পাশে থেকে সাহস জোগাবেন। অপ্রীতিকর ঘটনা ঘটিয়ে কেউ যাতে পার পেয়ে যেতে না পারে, সেজন্য ব্যবস্থা নিতে উৎসাহ দিতে হবে। কোনো রকমের অপ্রীতিকর ঘটনা ঘটানোর চেষ্টা করলে তারা আইনের আওতায় আসবে এবং এজন্য কঠোর শাস্তির ব্যবস্থা থাকবে।
মাঠ প্রশাসনের প্রশংসা করে তিনি আরও বলেন, আপনাদের মধ্যে অদ্ভুত ধরনের সমন্বয় রয়েছে। এটাই সুষ্ঠু নির্বাচনের জন্য যথেষ্ট। আমি আশা করি নির্বাচন সুষ্ঠু হবে।
ইসি সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকারের সভাপতিত্বে এবং অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথের পরিচালনায় অনলাইন সভায় নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহাদাত হোসেন চৌধুরী, সংশ্লিষ্ট নির্বাচনী এলাকার বিভাগীয় কমিশনার, উপ-মহাপুলিশ পরিদর্শক, পুলিশ কমিশনার ও আঞ্চলিক নির্বাচন কর্মকর্তারা সংযুক্ত ছিলেন।
চার নং বিরিশিরি ইউনিয়ন পরিষদ নির্বাচন
কে হবে 4 নং বিরিশিরি ইউনিয়নের চেয়ারম্যান
নেত্রকোনা জেলার দুর্গাপুর থানার অন্তর্গত বিরিশিরি ইউনিয়নের নির্বাচন আগামী 28 শে নভেম্বর 2021 অনুষ্ঠিত হবে। সে নির্বাচনে আওয়ামী লীগ দলের পক্ষ থেকে নৌকা প্রার্থী হিসেবে জয়ী হয়েছেন, তিন তিনবার নির্বাচিত সফল চেয়ারম্যান জনাব রফিকুল ইসলাম রুহু এবারও তিনি বিপুল ভোটে জয়ী হবেন আশা করে নির্বাচনে দাঁড়িয়েছেন
সোমবার, ৩ ফেব্রুয়ারি, ২০২০
মারকাযু শাইখিল ইসলাম আল মাদানী ঢাকা مركز الشيخىل اسلام المداني داكا
এই মাদ্রাসা রয়েছে কয়েকটি বিভাগ যেমন মাদানী নেসাব প্রথম থেকে পঞ্চম বর্ষ পর্যন্ত এবং উচ্চতার ইসলামী আইন ও গবেষণা কেন্দ্র ফতোয়া বিভাগ লুগাহ বিভাগ আর এ মাদ্রাসার লেখাপড়ার মান অনেক উচ্চ মানের চাইলে মাদ্রাসা টা একবার ঘুরে দেখতে পারেন
বুধবার, ১৬ অক্টোবর, ২০১৯
কাওসার তালুকদারকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করা হয়েছে
https://youtu.be/ZeQBMlJb-5w

