সোমবার, ৮ নভেম্বর, ২০২১

আরে থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা শুরু

  আজ থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা শুরু;



আজকের তাজা খবর ডেস্ক: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আজ মঙ্গলবার শুরু হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান অনুষদের ‘ডি’ ইউনিটের পরীক্ষার মধ্য দিয়ে শুরু হচ্ছে এ ভর্তিযুদ্ধ। চলবে আগামী ২১ নভেম্বর পর্যন্ত।

গত ৭ নভেম্বর থেকে ১৮ নভেম্বর পর্যন্ত এই পরীক্ষা অনুষ্ঠানের কথা থাকলেও জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রতিবাদে দেশব্যাপী চলমান পরিবহন ধর্মঘটের কারণে গাণিতিক ও পদার্থবিষয়ক অনুষদের ৭ ও ৮ নভেম্বরের পরীক্ষা পিছিয়ে আগামী ২০ ও ২১ নভেম্বর নির্ধারণ করা হয়।

এ বছর ভর্তি পরীক্ষায় মোট ৯টি ইউনিটে বিশ্ববিদ্যালয়ের ১ হাজার ৮৮৯টি আসনের বিপরীতে অংশগ্রহণ করবে ৩ লাখ ৮ হাজার ৬০৬ জন পরীক্ষার্থী। সে অনুযায়ী, প্রতিটি আসনের বিপরীতে লড়বে ১৬৩ শিক্ষার্থী।

করোনা মহামারীর কারণে দীর্ঘ ৫৭০ দিন পর বন্ধ থাকার পর গত ১১ অক্টোবর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য আবাসিক হলগুলো খুলে দেওয়া হয়। ২১ অক্টোবর থেকে শুরু হয় স্বশরীর ক্লাস ও পরীক্ষা।

যে কাজটি না করলে বন্ধ হয়ে যাবে জিমেইল অ্যাকাউন্ট

  যে কাজটি না করলে বন্ধ হয়ে যাবে জিমেইল অ্যাকাউন্ট; গুগল



অ্যাকাউন্টের নিরাপত্তার জন্য অতিরিক্ত স্তর যোগ করতে আগামী ৯ নভেম্বরের মধ্যে টু-ফ্যাক্টর অথেন্টিকেশন (দ্বি-পদক্ষেপ যাচাইকরণ) প্রক্রিয়া বাধ্যতামূলক করেছে গুগল।

তাই ৯ নভেম্বরের মধ্যে এই প্রক্রিয়া সম্পন্ন করতে হবে গুগল অ্যাকাউন্ট ব্যবহারকারীদের।

চলতি বছরের মে মাসে এ বিষয়ে জানিয়েছিল গুগল।

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়, টু-ফ্যাক্টর অথেন্টিকেশন এই সাইবার সুরক্ষা নীতিতে কোনো ব্যবহারকারী লগ ইনের সময়ে কড়া যাচাই করা হয়। শুধু আইডি আর পাসওয়ার্ড দিলেই অ্যাকাউন্টে যে কেউ প্রবেশ করতে পারবেন না। নির্দিষ্ট ব্যবহারকারীই লগ ইন করছেন কি না, তা যাচাই করতে দিতে হবে আরও কোনো প্রমাণ।

সাধারণত ব্যবহারকারীর রেজিস্টার্ড ফোন নম্বরে ওটিপি পাঠানো হয় লগ ইনের সময়ে। সেই ওটিপি দিলে তবেই লগ ইন সম্পূর্ণ হবে। ফলে হ্যাকাররা ব্যবহারকারীর ইউজার আইডি ও পাসওয়ার্ড পেলেও কোনো অ্যাকাউন্টে প্রবেশ করতে পারবে না।

আবারও ডাটা ছাড়া চলবে ফেসবুক মেসেঞ্জার পাঠানো যাবে টেক্সট

 আবারো ডাটা ছাড়া চলবে ফেসবুক মেসেঞ্জার এবং পাঠানো যাবে টেক্সটও;

আজকের তাজা খবর ডেস্ক: সামাজিক যোগাযোগের জনপ্রিয় ওয়েবসাইট ফেসবুক সম্পর্কেব্যবহারকারীদের ভিন্ন মত আছে। কেউ মনে করেন, এটি যোগাযোগের সবচেয়ে কার্যকর মাধ্যম; কারও মতে, এর কারণে সময় নষ্ট হয়। এই বিতর্কে অংশ নিয়েছেন অধুনার পাঠকেরা। যদিও ফেসবুকের পক্ষেই মত বেশি। তবে বিপক্ষেও মত আছে।

নতুন খবর হচ্ছে, মোবাইলে ইন্টারনেট না থাকলেও জরুরি প্রয়োজনে ফেসবুক মেসেঞ্জারে টেক্সট পাঠানোর সুবিধা চালু করতে যাচ্ছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) ও মোবাইল অপারেটরগুলো। এজন্য ‘শুধু টেক্সটের মাধ্যমে যোগাযোগের জন্য ফেসবুক মেসেঞ্জার ও ডিসকভার অ্যাপ’ উদ্বোধন করা হবে। একই সঙ্গে ‘মোবাইল ডাটা প্যাকেজ নির্দেশিকা’ও প্রকাশ করবে বিটিআরসি।

আগামীকাল মঙ্গলবার বেলা ১২টায় বিটিআরসির সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে ‘মোবাইল ডাটা প্যাকেজ নির্দেশিকা এবং শুধুমাত্র টেক্সটের মাধ্যমে ফেসবুক মেসেঞ্জার ও ডিসকভার অ্যাপ’ উদ্বোধন করা হবে। বিটিআরসি চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার এবং সচিব মো. খলিলুর রহমান উপস্থিত থাকবেন।

বিটিআরসির একজন কর্মকর্তা জানান, সবার সবসময় ডাটা (ইন্টারনেট) থাকে না। গ্রাহকরা যাতে ডাটা ছাড়াই টেক্টট পাঠাতে পারেন, সে জন্য অপারেটররা মিলে এই সুবিধা চালু করা হচ্ছে। তিনি আরো জানান, বর্তমানে অপারেটরগুলোর নানান প্যাকেজে গ্রাহকেরা জর্জরিত। প্যাকেজের শৃঙ্খলা থাকা দরকার। এজন্য ‘মোবাইল ডাটা প্যাকেজ নির্দেশিকা’ তৈরি করা হয়েছে।

লঞ্চ ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছে নৌ পরিবহন মন্ত্রণালয়

লঞ্চ ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছে নৌ পরিবহন মন্ত্রণালয়;

আজকের তাজা খবর ডেস্ক: ডিজেলের দামের পরিপ্রেক্ষিতে লঞ্চভাড়া বাড়ানোর প্রজ্ঞাপন জারি করা হয়েছে। রোববার (৭ নভেম্বর) উপসচিব মোহা. আমিনুর রহমান স্বাক্ষরিত প্রজ্ঞাপনটি সোমবার (৮ নভেম্বর) প্রকাশ করেছে নৌপরিবহন মন্ত্রণালয়।


এর আগে গত রাতে লঞ্চ মালিকদের সঙ্গে বৈঠকে কিলোমিটার প্রতি লঞ্চভাড়া ৬০ পয়সা বাড়ানো হয়েছে। শতাংশের হিসাবে যা কম দূরত্বে লঞ্চের ক্ষেত্রে ৩৫ দশমিক ২৯ শতাংশ ও বেশি দূরত্বের ক্ষেত্রে ৪২ শতাংশ বাড়ানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে ‘বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন (নৌরুট, পারমিট, সময়সূচি ও ভাড়া নির্ধারণ) বিধিমালা, ২০১৯’ এর বিধি ২৭ মোতাবেক সরকার নৌযানে যাত্রী পরিবহনের জন্য কিলোমিটার প্রতি সর্বোচ্চ ও সর্বনিম্ন যাত্রী ভাড়া পুনর্নির্ধারণের লক্ষ্যে গঠিত কমিটির সুপারিশের আলোকে বিআইডব্লিউটিএ’র প্রস্তাবের পরিপ্রেক্ষিতে নিম্নরূপভাবে যাত্রীভাড়া পুনর্নিনির্ধারণ করলো-

>> প্রথম ১০০ কিলোমিটার দূরত্বের জন্য প্রতি কিলোমিটারে জনপ্রতি যাত্রী ভাড়া ৬০ পয়সা বৃদ্ধি করে ২ টাকা ৩০ পয়সা নির্ধারণ।

>> প্রথম ১০০ কিলোমিটারের অধিক দূরত্বের জন্য প্রতি কিলোমিটারে জনপ্রতি যাত্রী ভাড়া ০.৬০/-টাকা বৃদ্ধি করে ২.০০/ টাকা নির্ধারণ।

>> জনপ্রতি সর্বনিম্ন ভাড়া ২৫ টাকা নির্ধারণ।

পুনর্নির্ধারিত এ ভাড়া আজ সোমবার (৮ নভেম্বর) থেকে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে। যদিও গত রাতে মতিঝিলে বিআইডিব্লিউটিএ কার্যালয়ে মালিকদের সঙ্গে অনুষ্ঠিত ভাড়া নির্ধারণী বৈঠকে বলা হয়েছিল রোববার রাত থেকেই ভাড়া কার্যকর।

আগে ১০০ কিলোমিটার পর্যন্ত প্রতি কিলোমিটারে ভাড়া এক টাকা ৭০ পয়সা ছিল। ১০০ কিলোমিটারের বেশি দূরত্বের জন্য প্রতি কিলোমিটারে ছিল এক টাকা ৪০ পয়সা। এছাড়া সর্বনিম্ন ভাড়া জনপ্রতি ছিল ১৮ টাকা।

গত বৃহস্পতিবার (৪ নভেম্বর) থেকে ডিজেল ও কেরোসিনের দাম প্রতি লিটার ভোক্তা পর্যায়ে ৬৫ টাকা থেকে বাড়িয়ে ৮০ টাকা পুনর্নির্ধারণ করে সরকার। শুক্রবার লঞ্চ মালিকরা ভাড়া দ্বিগুণ বাড়ানোর প্রস্তাব দেন সরকারের কাছে। শনিবারের (৬ নভেম্বর) মধ্যে ভাড়া বাড়ানোর বিষয়ে সিদ্ধান্ত না হওয়ায় ওইদিন বিকেল থেকে লঞ্চ চালানো বন্ধ করে দেন মালিকরা।

ভাড়া বাড়ানোয় গতরাত থেকেই ধর্মঘট প্রত্যাহার করেন লঞ্চ মালিকরা।

শনিবার, ৬ নভেম্বর, ২০২১

ফেসবুক গ্রুপ থেকে টাকা ইনকামের পন্ত চালু করতে যাচ্ছে মেটা

 ফেসবুক গ্রুপ থেকে অভিনব পদ্ধতিতে টাকা ইনকামের পান্তা চালু হতে যাচ্ছে, জানিয়েছেন মেটা;

ফেসবুক গ্রুপ থেকে অর্থ আয়ের সম্ভাব্য উপায়গুলো পরীক্ষা করে দেখছে সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্মটি।


সেটা হতে পারে বিশেষ কনটেন্টের জন্য গ্রুপের সদস্যদের কাছ থেকে নির্দিষ্ট হারে ফি গ্রহণ কিংবা গ্রুপের ভেতরে আলাদা গ্রুপ (সাব গ্রুপ) খুলে সদস্যদের আলোচনার সুযোগ করে দেওয়া।

গত বৃহস্পতিবার ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা জানিয়েছে, সাবস্ক্রিপশন-নির্ভর ব্যবসায়িক মডেলের (অর্থের বিনিময়ে বিশেষ সুবিধা প্রদান) অংশ হিসেবে পরীক্ষামূলকভাবে সুবিধাগুলো চালু হতে পারে। ফেসবুকসহ অনেক সামাজিক যোগাযোগমাধ্যমই কনটেন্ট নির্মাতাদের বিশেষ সুবিধা দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে।

সিএনজিচালিত বাস বন্ধ হল কেন প্রশ্ন তুলছেন যাত্রীরা

  ডিজেলের দাম বৃদ্ধির কারণে বন্ধ হয়ে গেছে বাস তবে সিএনজিচালিত বাস কেন বন্ধ হল তা যাত্রীরা জানতে চান;

বেসরকারি অফিসের কর্মীদের শনিবার অতিরিক্ত অর্থ ব্যয় করে অফিস ধরতে হয়েছে। পরীক্ষার্থীদেরও পড়তে হয়েছে দুর্ভোগে।


ডিজেলের দাম বাড়ার প্রতিবাদে শুক্রবার থেকে এই ধর্মঘট ডেকেছে বাস-ট্রাক মালিক সমিতির নেতারা।

পরিবহনহ ভাড়া বাড়ানোর বিষয়ে রোববার বিআরটিএ সভা ডেকেছে। সেই পর্যন্ত বাস-ট্রাক না চালানোর সিদ্ধান্ত নিয়েছেন মালিকরা।

সরকার ডিজেল ও কেরোসিনের দাম লিটারে ১৫ টাকা বাড়িয়েছে। কিন্তু এই দফায় অন্য কোনো জ্বালানি তেলের দাম বাড়ানো হয়নি।

ঢাকার বেসরকারি কোম্পানিগুলোর অনেক বাস সিএনজিতে চললেও সেগুলোও সড়কে দেখা যাচ্ছে না।

মহাখালীর একটি বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করেন আব্দুর রহমান। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এখান থেকে আলিফ পরিবহন ছাড়ে। প্রতিদিনি তাতেই যাতায়াত করি। কিন্তু সিএনজিচালিত এই বাসও বন্ধ।

“সিএনজির দাম তো বাড়ায়নি। আমাদের জিম্মি করে ভাড়া বেশি নিতেই এই ধর্মঘট। সরকারও কিছু করছে না।”

অফিসগামী কিংবা জরুরি প্রয়োজনে যারা বেরিয়েছেন, তাদের মোটরসাইকেল, অটোরিকশা কিংবা রিকশায় বাড়তি ভাড়া দিয়ে গন্তব্যে পৌঁছাতে হচ্ছে, গুণতে হচ্ছে বেশি ভাড়া। অনেকে হেঁটেও পথ ধরেন।