শুক্রবার, ৫ নভেম্বর, ২০২১

দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি, ভিপি নুর বললেন এভাবে দেশ চলতে পারে না

 ক্রমাগত দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি, ভিপি নুর বললেন এভাবে দেশ চলতে পারে না;

আজকের তাজা খবর ডেস্ক: গত ৬ মাসে দ্রব্যমূল্যের দাম যেভাবে বৃদ্ধি পেয়েছে তা গত ৫০ বছরে বাড়েনি। এভাবে দেশ চলতে পারে না। এমনিতেই দ্রব্যমূল্যের উর্ধগতির কারণে জনজীবন বিপর্যস্ত। তার উপরে জ্বালানি তেলের দাম বৃদ্ধিতে মানুষের উপর আরো খড়গ নেমে আসবে বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সদস্য সচিব নুরুলহক নুর।


আজ শুক্রবার সকালে সাভার জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে সারা দেশে গণ অধিকার পরিষদের আনুষ্ঠানিক কার্যক্রম শুরুর ঘোষণা দেন গণ অধিকার পরিষদের আহ্বায়ক ড. রেজা কিবরিয়া ও সদস্য সচিব নুরুলহক নুর।

এসময় জ্বালানি তেলের দাম বৃদ্ধিতে পরিবহন মালিক-শ্রমিকদের কর্মসূচিতে একাত্মতা পোষণ করে নুর বলেন, জনগণের প্রতি জনবিচ্ছিন্ন সরকারের দায়বদ্ধতা নেই বলেই এভাবে ২/৩ টাকা নয়। হঠাৎ করে তেলের দাম লিটারে ১৫ টাকা বাড়িয়ে দিয়েছে।

এ সময় ড. রেজা কিবরিয়া বলেন, মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের প্রতি সম্মান প্রদর্শনের মাধ্যমে আজ থেকে আমরা আনুষ্ঠানিকভাবে আমাদের কার্যক্রম শুরু করেছি। স্বাধীনতার ৫০ বছরেও জনগণ তার অধিকার প্রতিষ্ঠা করতে পারেনি। জনগণের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যেই এই দল। জনগণের দৈনন্দিন জীবন যাতে আরও সহজ, নিরাপদ এবং তাদের অধিকার প্রতিষ্ঠিত হয়, এ জন্য আমরা কাজ করব।

মিশর আল আজহার বিশ্ববিদ্যালয়ের শাখা হতে যাচ্ছে বাংলাদেশের রাজশাহীতে

  মিশর আল আজহার বিশ্ববিদ্যালয়ের শাখা হতে যাচ্ছে বাংলাদেশের রাজশাহীতে;

আজকের তাজা খবর ডেস্ক: মিসরের আল-আজহার বিশ্ববিদ্যালয়ের একটি শাখা হতে যাচ্ছে বাংলাদেশের রাজশাহীতে। আল-আজহারের একটি প্রাক-বিশ্ববিদ্যালয় শাখা চালুর বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয়টির কর্তৃপক্ষ।


এ বিষয়ে রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটনের সাথে সাক্ষাত করেছেন ঢাকাস্থ মিসর দূতাবাসের ডেপুটি মরিয়ম এম রাগেই।

বৃহস্পতিবার দুপুরে নগর ভবনে সাক্ষাতকালে তাকে ফুলেল শুভেচ্ছা জানান মেয়র লিটন। পরে রাজশাহী দারুস সালাম কামিল মাদরাসা ক্যাম্পাসে মিসরের আল-আজহারের প্রাক-বিশ্ববিদ্যালয় শাখা চালুর বিষয়ে আলোচনা করেন তারা।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, মিসরের আল-আজহার বিশ্ববিদ্যালয়ের প্রাক-বিশ্ববিদ্যালয় শাখা চালুর বিষয়টি ইতোমধ্যে অনুমোদিত হয়েছে। বাংলাদেশে রাজশাহীর দারুস সালাম কামিল মাদরাসার ক্যাম্পাসে শাখাটি চালুর সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ। এখানে আল-আজহার বিশ্ববিদ্যালয় ও দারুস সালাম কামিল মাদরাসার সমন্বয়ে নার্সারি থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত পাঠদান করা হবে।

রাজশাহী সিটি মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটনের সাথে সাক্ষাত করেন ঢাকাস্থ মিসর দূতাবাসের ডেপুটি হেড মরিয়ম এম রাগেই।

সাক্ষাতকালে মেয়র লিটন বলেন, পরিষ্কার-পরিচ্ছন্ন, সবুজ শিক্ষানগরী রাজশাহীতে মিসরের আল-আজহার বিশ্ববিদ্যালয়ের প্রাক শাখা চালুর সিদ্ধান্ত গ্রহণ করায় কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি। শিক্ষানগরী রাজশাহীর জন্য এটি হবে অনন্য একটি সংযোজন। এ ব্যাপারে আমার পক্ষ থেকে সার্বিক সহযোগিতা করা হবে।

আলোচনাকালে রাজশাহীর পরিষ্কার-পরিচ্ছন্নতা ও সবুজায়নের ভূয়সী প্রশংসা করেন মিসরীয় দূতাবাসের ডেপুটি হেড মরিয়ম এম রাগেই।

অতিথির সাক্ষাতকালে রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. এবিএম শরীফ উদ্দিন, সচিব মো: মশিউর রহমান, দারুস সালাম কামিল মাদরাসার অধ্যক্ষ এএইচএম শহীদুল ইসলাম, সহ-সভাপতি শিরাজী শওকত সালেহীন এলেন, উলামা কল্যাণ পরিষদ রাজশাহীর সভাপতি মাওলানা আব্দুল গনী প্রমুখ উপস্থিত ছিলেন।

নির্বাচনের সহিংসতায় কাউকেই ছাড় দিবো না; ইসি রফিকুল

 নির্বাচনের সহিংসতায় কাউকেই ছাড় দেব না বললেন ইসি রফিকুল ইসলাম;

 আজকের তাজা খবর ডেস্ক: নির্বাচন কমিশনার মো. রফিকুল ইসলাম বলেছেন, নির্বাচনি সহিংসতায় যাদের হত্যা করা হয় সেই লোকটার দীর্ঘশ্বাস, তার স্ত্রী সন্তানের দীর্ঘশ্বাস আপনাদের সবাইকে কিন্তু তাড়া করে মারবে। আমাকেও কিন্তু বাদ দেবে না। দোহাই আল্লাহর, আপনাদের কাছে আমার অনুরোধ কারো দীর্ঘশ্বাস আপনারা বহন করবেন না।


শুক্রবার সকালে নারায়ণগঞ্জ সদর উপজেলা পরিষদ মিলায়তনে ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষ্যে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রার্থীদের ঝুঁকিপূর্ণ কেন্দ্রের বিষয় নিয়ে প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

রফিকুল ইসলাম বলেন, কোনো কেন্দ্র ঝুঁকিপূর্ণ হলে পর্যাপ্ত বিজিবি, র‌্যাব ও পুলিশ সদস্য মোতায়েন করা হয়; আপনাদের পেটানো ও গুলি চালানোর জন্য নয়। যদি আইশৃঙ্খলা পরিস্থিতি কেউ নষ্ট করতে আসে তাকে প্রতিহত করতে পারি আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়।

‘আপনাদের কাছে আমার অনুরোধ- আপনারা আমাকে সহযোগিতা করেন। আপনারা যদি আমাকে সহযোগিতা না করেন তাহলে কিন্তু আমি কাউকে কোনো অবস্থাতেই ছাড় দেব না। আমি দীর্ঘশ্বাস নিতে চাই না।’

ডিজেলের দাম বৃদ্ধিতে গণপরিবহন বন্ধ ভোগান্তিতে সাধারণ জনগণ

 ডিজেলের দাম বৃদ্ধির কারণে গণপরিবহন বন্ধ ভোগান্তিতে সাধারণ জনগণ;

আজকের তাজা খবর ডেস্ক:

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে কোনো ধরনের ঘোষণা ছাড়াই রাজধানীসহ সারাদেশে একযোগে গণপরিবহন চলাচল বন্ধ রেখেছেন মালিক-শ্রমিকরা।

শুক্রবার (৫ নভেম্বর) সকাল থেকে সড়কে কোনো বাস দেখা যায়নি। এতেই চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

পরিবহন মালিক-শ্রমিকরা বলছেন, হঠাৎ করেই জ্বালানি তেলের দাম বাড়লেও এখনো ভাড়া সমন্বয় করা হয়নি। এখনই ভাড়া বাড়ানো না হলে তারা রাস্তায় পরিবহন নামাবেন না।

জানা গেছে, বুধবার (৩ নভেম্বর) মধ্যরাত থেকে ডিজেলের মূল্য লিটারপ্রতি ১৫ টাকা বৃদ্ধি করেছে সরকার। এ নিয়ে বৃহস্পতিবার (৪ নভেম্বর) পরিবহন খাতের বিভিন্ন সংগঠনের নেতারা বৈঠক করেন। বৈঠক থেকে ভাড়া বাড়ানোর সুনির্দিষ্ট ঘোষণা না দেওয়া পর্যন্ত পরিবহন বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।

যদিও এ বিষয়ে পরিবহন মালিক-শ্রমিকদের সংগঠনগুলোর কেন্দ্রীয় পর্যায় থেকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি।

গণপরিবহন বন্ধ থাকায় সড়কে বেরিয়ে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। তারা বলছেন, শুক্রবার থেকে গাড়ি বন্ধ থাকার বিষয়ে তারা অবগত ছিলেন না। জরুরি প্রয়োজনে রাস্তায় বেরিয়ে তারা বিপাকে পড়েছেন।

এদিকে তেলের দাম বাড়ানোর প্রতিবাদে শুক্রবার (৫ নভেম্বর) সকাল ৬টা থেকে সারাদেশে ট্রাক-কাভার্ডভ্যান ধর্মঘটের ডাক দেওয়া হয়। জ্বালানি তেলের বর্ধিত দাম হ্রাস না করা পর্যন্ত এই ধর্মঘট চলবে বলেও জানান বাংলাদেশ আন্তঃজেলা ট্রাকচালক ইউনিয়নের সভাপতি তাজুল ইসলাম।

বৃহস্পতিবার সন্ধ্যায় পরিবহন মালিকদের সংগঠন বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্যাহ সাংবাদিকদের বলেন, সারাদেশের মালিকরা সিদ্ধান্তটি নিয়েছেন। সারাদেশের বাস মালিকদের সেন্টিমেন্টের সঙ্গে আমরা কেন্দ্রীয় মালিক সমিতি একমত।

সুনামগঞ্জে বাস-ট্রাকের দুদিনের ধর্মঘট

 ডিজেলের দাম বৃদ্ধির কারণে সুনামগঞ্জে দুইদিনের ধর্মঘট;

আজকের তাজা খবর ডেস্ক:

ডিজেলসহ সব ধরনের জ্বালানি তেলের দাম বাড়ার প্রতিবাদে সুনামগঞ্জে দুইদিনের ধর্মঘট চলছে। শুক্রবার (৫ নভেম্বর) সকাল থেকে শুরু হয় এই ধর্মঘট।


শহরের পুরাতন বাস্ট্যান্ড ও নতুন বাস্ট্যান্ড ঘুরে দেখা যায়, ভোর থেকে সুনামগঞ্জের সকল দূরপাল্লার বাস সারিবদ্ধ করে রেখে চালক ও সহকারীরা চলে গেছেন। কেউ বা গাড়ির পাশে বসে আছেন নিশ্চুপ হয়ে।

সুনামগঞ্জ বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক জুয়েল মিয়া বলেন, হঠাৎ করেই ডিজেলের দাম বাড়ানো হয়েছে। জ্বালানি তেলের দাম বাড়ার কারণে বিপাকে পড়েছি আমরা। এজন্য শুক্র ও শনিবার সুনামগঞ্জ থেকে কোনো দূরপাল্লার বাস চলবে না। আমরা ধর্মঘট বাস্তবায়নের জন্য ঐক্যবদ্ধ।

বৃহস্পতিবার, ৪ নভেম্বর, ২০২১

কে হচ্ছেন ৫নং বাকলজোড়া ইউনিয়নের চেয়ারম্যান

 সামনের নির্বাচনে কে হচ্ছেন 5 নং বাকলজোড়া ইউনিয়নের চেয়ারম্যান 

 আজকের তাজা খবর ডেস্ক: আগামী 28 শে নভেম্বর 2021 নেত্রকোনা জেলার অন্তর্গত ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে।
সে অনুযায়ী দুর্গাপুর থানার 5 নং বাকলজোড়া
 ইউনিয়নে বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে নৌকা পদ গ্রহণ করেছেন অত্র ইউনিয়নের
 দুইবারের এর সফল চেয়ারম্যান জনাব (শফিকুল ইসলাম শফিক)।


তবে অত্র ইউনিয়নে তার প্রতিপক্ষ হয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করবেন, অত্র ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, এবং তিন তিনবার নির্বাচিত সফল সংসদ সদস্য মরহুম জালাল উদ্দিন তালুকদারের আপন ভাই জনাব (ইয়াকুব আলী তালুকদার)।সেও আওয়ামী লীগ

যার কারণে অত্র ইউনিয়নের উভয়পক্ষের ব্যাপক প্রচার-প্রসার শুরু হয়েছে। প্রত্যেকে নিজ নিজ জনতাকে নিয়ে মাঠে প্রচারণা শুরু করছে।

এখন নির্বাচনের দিন প্রমাণিত হবে কে বিজয়ী হয়ে চেয়ারম্যান পদ গ্রহণ করবেন।
তবে লক্ষ করে দেখা গেছে স্বতন্ত্র প্রার্থী জনাব ইয়াকুব আলী তালুকদার এর পক্ষে মানুষের প্রচারণা বেশি।
 এবং মানুষ তাকেই চেয়ারম্যান হিসেবে গ্রহণ করতে চায়।


আবারও বেড়ে গেল এলপিজি গ্যাসের দাম

 আবারো বেড়ে গেল এল  পি জি গ্যাসের দাম

আজকের তাজা খবর:


এক মাসের কম সময়ের মধ্যে গ্রাহক পর্যায়ে আবারও বাড়ানো হয়েছে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস বা এলপিজির দাম।

এবার ১২ কেজি ওজনের একটি এলপিজি সিলিন্ডারের দাম মূসকসহ ১ হাজার ২৫৯ টাকা থেকে বাড়িয়ে ১ হাজার ৩১৩ টাকা করা হয়েছে।

এ নিয়ে টানা পাঁচ মাস ধরে দেশে এলপিজির দাম বাড়াচ্ছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন-বিইআরসি। বিইআরসির গত ১০ অক্টোবর ১২ কেজি ওজনের একটি এলপিজি সিলিন্ডারের দাম মূসকসহ ১ হাজার ২৫৯ টাকা নির্ধারণ করে যা সেপ্টেম্বরে ১ হাজার ৩৩ টাকা ছিল।